কমিউনিটির নিয়মাবলি
শ্বেতপদ্ম হলো স্বাধীন ক্রিয়েটরদের তৈরি সুন্দর জিনিস খুঁজে পাওয়া ও শেয়ার করার জায়গা। সবার জন্য একে নিরাপদ ও অনুপ্রেরণাদায়ক রাখতে:
সম্মান বজায় রাখুন
- ক্রেতা, ক্রিয়েটর বা কর্মীদের প্রতি হয়রানি, ঘৃণাসূচক কথা বা হুমকি নিষিদ্ধ।
- রিভিউ, অভিযোগ ও বার্তা সৎ ও ভদ্র রাখুন।
শুধু আসল ও অনুমোদিত পণ্য
- নকল বা ভুয়া ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ।
- অস্ত্র, মাদক, প্রাপ্তবয়স্ক কনটেন্ট, জীবিত প্রাণী বা বাংলাদেশে অবৈধ কোনো কিছু নিষিদ্ধ।
ক্রিয়েটরের কাছ থেকে কেনা
- মূল্য পরিশোধ ও ডেলিভারি সরাসরি আপনার ও ক্রিয়েটরের মধ্যে হয়। শ্বেতপদ্ম টাকা লেনদেন করে না।
- টাকা দেওয়ার আগে দোকানের তথ্য যাচাই করুন ও প্রশ্ন করুন।
- কোনো সমস্যা হলে প্রথমে ক্রিয়েটরের সাথে যোগাযোগ করুন, তারপর সাপোর্টে আমাদের কাছে অভিযোগ করুন। আমরা টাকা ফেরত দিতে পারি না, তবে নিয়ম ভাঙা দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিই।
রিপোর্ট করা
কোনো পিন বা দোকান এই নিয়ম ভাঙলে রিপোর্ট করুন। আমরা প্রতিটি রিপোর্ট দেখি এবং প্রয়োজনে কনটেন্ট লুকাতে বা অ্যাকাউন্ট স্থগিত করতে পারি।